গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International লেবাননে সরকার পরিবর্তন চান নেতানিয়াহু

    লেবাননে সরকার পরিবর্তন চান নেতানিয়াহু

    0
    157

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশের নিরাপত্তা নিশ্চিতে লেবাননের সরকার ও নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন।

    ইসরায়েলের রাজধানী জেরুজালেমে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের সময় এই দাবি জানিয়েছেন তিনি। গত সপ্তাহে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার হওয়ার পর গাজায় যুদ্ধবিরতি ইস্যুটি ফের আলোচনায় আসে। গাজায় শিগগির যুদ্ধবিরতি ঘোষণায় ইসরায়েলকে রাজি করানোর জন্য জেরুজালেমে গিয়ে ছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ওই দিনই বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর হামলার কারণে গত কয়েক দশকে উত্তর ইসরায়েলের অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা নিজের দেশ ইসরায়েলে ফিরতে চান,কিন্তু ইসরায়েলে ফেরার পর যেন ফের তাদের এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেজন্যই লেবাননের সরকার ও নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ব্লিনকেনকে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী হামাসের কব্জায় থাকা পণবন্দীদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং হামাস নেতা সিনওয়ারের নিহত হওয়ার ঘটনা সেই প্রচেষ্টার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।

    তাই এখন যদি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, সেটি পণবন্দীদের উদ্ধারের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে।

    ছবি  সৌজন্যে : এক্স