
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার জল্পনা উড়িয়ে দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর। স্পষ্ট করে বলা হয়েছে, তিনি একেবারে ভাল আছেন এবং তাঁর হত্যার খবর সম্পূর্ণ ভুয়ো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ও ভিডিও ঘিরে গুজব ছড়াতে শুরু করে যে বেঞ্জামিন নেতানিয়াহুকে নাকি হত্যা করা হয়েছে। এই গুজবের সূত্রপাত হয় তাঁর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর তুরস্কের সংবাদসংস্থাকে জানিয়েছে, নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে, এমন দাবি সম্পূর্ণ ফেক নিউজ। দফতরের তরফে স্পষ্ট বার্তা, প্রধানমন্ত্রী ভাল আছেন।
গুজবের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে, যা নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। সেই ভিডিও দেখে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করতে শুরু করেন, তাঁর এক হাতে নাকি ছ’টি আঙুল দেখা যাচ্ছে।






