ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যায় যুদ্ধ বন্ধ : নেতানিয়াহু

0
162
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যা করলেই যুদ্ধ থেমে যাবে! এমন‌ই চাঞ্চল্যকর দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে খামেনেইকে হত্যার পরিকল্পনা রয়েছে কি না ইজরায়েলের, তা স্পষ্ট করেননি নেতানিয়াহু।
সম্প্রতি আমেরিকার আধিকারিকেরা সংবাদ সংস্থা জানিয়েছিল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার ছক কষেছিল ইজরায়েল। কিন্তু তাতে আপত্তি জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করা হচ্ছিল, এর ফলে সংঘর্ষ আরও বৃদ্ধি পেতে পারে। এরপরই সংবাদ সংস্থাকে জবাবে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এমন হলে সংঘর্ষ আর বৃদ্ধি পাবে না, বন্ধ হয়ে যাবে।
সাক্ষাৎকারে ইরানের বর্তমানে শাসকপক্ষকে নিশানা করে তিনি বলেছেন, এরা পশ্চিম এশিয়ায় সকলকে আতঙ্কের মধ্যে রেখেছে। প্রায় ৫০ বছর ধরে উত্তেজনা ছড়িয়ে রয়েছে। সৌদি আরবের আরামকোয় তৈল ক্ষেত্রে এরা বোমা মেরেছে। সর্বত্র সন্ত্রাস এবং নাশকতা ছড়িয়ে যাচ্ছে।