
যুদ্ধ বন্ধ করা নিয়ে আমেরিকা-ইরানের আলোচনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, প্রয়োজন মনে করলে আবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে ইজরায়েল।
নেতানিয়াহুর হুঁশিয়ারি, তিনি যত দিন ক্ষমতায় আছেন, তত দিন ইরানকে পারমাণবিক কর্মসূচি চালু রাখতে দেবেন না। তাঁর কথায়, ধ্বংসের হাত থেকে বাঁচতে ইজরায়েল দু’বার ইরানে প্রবেশ করেছে। প্রয়োজনে তৃতীয় বারও করবে। যত দিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তত দিন ইরানের হাতে কোনও পরমাণু অস্ত্র থাকবে না।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরান বা তার আঞ্চলিক বন্ধু’দের বিরুদ্ধে ইজরায়েল যে অভিযান চালাচ্ছে, তা শেষ হয়নি। গাজায় ইজরায়েলি অভিযানের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেছেন, এর কোনও শেষ নেই।
