
ইজরায়েলকে আটকানো যাবে না, প্যালেস্টাইনকে রাষ্ট্র ঘোষণায় পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, বেশ কিছু পশ্চিমী দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে।
কিন্তু ইজরায়েলকে কোনওভাবেই আটকানো যাবে না। এরপরই বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে একটি বার্তা দেওয়া হয়। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, প্যালেস্টাইন রাষ্ট্র কোনওদিনই গঠিত হবে না। বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই ফুঁসে উঠেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু।
ব্রিটেন, কানাডার এই পদক্ষেপকে সন্ত্রাসবাদীদের হাতে পুরস্কার তুলে দেওয়া বলেও আখ্য়া দিয়েছিলেন তিনি। প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, একই পথে হেঁটে ফ্রান্স এবং বেলজিয়ামও।
