আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেতানিয়াহু

0
45
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তিনি অংশ নেবেন এবং জয়লাভের বিষয়ে আশাবাদী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে দেশে সমালোচনার মুখে থাকা অবস্থাতেই তিনি এই ঘোষণা করেছেন।

টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, নির্বাচনে অংশ নেবেন এবং জয়ের উদ্দেশ্য নিয়েই লড়বেন। এর ফলে,ইরান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তার পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে, সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের ইতি টানার চেষ্টা চলছে।

এই প্রেক্ষাপটে আঞ্চলিক রাজনীতিতে দ্রুত পরিবর্তন ঘটছে এবং এর সরাসরি প্রভাব ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়ছে। উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইসরায়েলি রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। তবে সাম্প্রতিক যুদ্ধ মোকাবিলা এবং এর পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার নেতৃত্ব নিয়ে দেশেই নানা প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলো তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও কৌশল নিয়ে সমালোচনা করছে। তবুও নেতানিয়াহু আত্মবিশ্বাসী যে জনগণের সমর্থনে আবারও ক্ষমতায় ফিরতে পারবেন।