
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পরই নতুন হুঁশিয়ারি নিয়ে হাজির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তিনি যেকোনো মূল্যে ইরানকে থামানোর ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক শক্তিধর হওয়া ঠেকাতে তার দেশ সবকিছু করবে।ইসরায়েলি চ্যানেল ১৪ কে নেতানিয়াহু জানিয়েছেন,ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখতে তিনি সবকিছু করবেন।এ জন্য যা যা ব্যবহার করা যায়, তার সব ব্যবহার করবেন। মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইসরায়েল। যদিও তারা তা স্বীকার করে না।কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এ অস্ত্রের অধিকারী হতে না পারে, সে লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি।ক দিন আগে নেতানিয়াহু বলেছেন, লেবাননে যেদিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হবে, তার পরের দিন থেকে তারা ইরানের দিকে মনোযোগ দেবেন।পশ্চিমি দেশগুলো ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির ওপর থেকে নিজের আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে, তেহরানের একজন শীর্ষ কূটনীতিক এ সতর্কবাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু ওই হুমকি দিলেন।এর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করেছে ইরান। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরস্পর শত্রুদেশ ইসরায়েল ও ইরান এমন কথার লড়াই শুরু করল।
উল্লেখ্য প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দুই শীর্ষ নেতার পাশাপাশি ইরানি জেনারেলকে হত্যার জের ধরে চলতি বছর ইসরায়েলে দু’ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
