গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International শত্রুদের পরাজিত করতে ট্রাম্পের সঙ্গে কাজ: নেতানিয়াহু

    শত্রুদের পরাজিত করতে ট্রাম্পের সঙ্গে কাজ: নেতানিয়াহু

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,অভিন্ন শত্রুদের পরাজিত করা, পণবন্দীদেরদের মুক্ত করা এবং দ্রুত শান্তি ছড়িয়ে দিতে,আমেরিকার প্রেসিডেন্টের সাথে কাজ করে যাবেন।

    ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করছেন নিজের এমন একটি ছবির সাথে এই বার্তা পোস্ট করেছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই মন্তব্যের কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর দেওয়া তার প্রথম ভিডিও বার্তায় এই সংঘাতে বিজয় দাবি করেছেন। খামেনি আরও বলেছেন, ইসরায়েলের ধ্বংস ঠেকাতেই আমেরিকা এই সংঘাতে জড়িয়েছিল।

    উল্লেখ্য ইরান ও ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে।