গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home International রবিবারই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

    রবিবারই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

    0
    16
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণার পর বুধবার ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।

    দেশজুড়ে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণার পরের দিনই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন আদালতের মুখপাত্র। ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা তুলে নেওয়া ও বিচারব্যবস্থা আবার সচল হওয়ায় এখন থেকে শুনানি যথারীতি চলবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে,রবিবার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি হতে পারে। এর ফলে, প্রথম কোনো ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তবে কয়েক বছরের তদন্ত শেষে ২০১৯ সালে তার বিরুদ্ধে আনা ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির সব অভিযোগই তিনি অস্বীকার করেছেন।

    উল্লেখ্য নেতানিয়াহুর এ বিচার শুরু হয় ২০২০ সালে। দোষী সাব্যস্ত হলে তার জেল হতে পারে।এর আগে বিভিন্ন কারণে এ বিচারপ্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন এবং তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। ফলে তেল আবিবসহ অন্যান্য শহরে বন্ধ থাকা স্কুল ও কর্মস্থলগুলো আবার খুলেছে। ইসরায়েলে নতুন করে কোনো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি।