গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International নেতানিয়াহুর নীরবতায় নিজের দেশেই সমালোচনা

    নেতানিয়াহুর নীরবতায় নিজের দেশেই সমালোচনা

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরান ও আমেরিকার মধ্যে ঘোষিত দু’ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকারের ‌ নীরবতায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন দেশটির এক প্রবীণ সাংবাদিক। ইসরায়েলি চ্যানেল ১২-এর সামরিক রিপোর্টার নিৎসান শাপিরা সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই পরিস্থিতির সমালোচনা করেছেন।

    মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই বড় ধরনের কৌশলগত পরিবর্তনের বিষয়ে ইসরায়েলি জনগণের কাছে কোনো তথ্য না থাকা এবং সরকারি কর্তাদের নিশ্চুপ থাকা নিয়ে তিনি এই প্রশ্ন তুলেছেন। শাপিরা সরাসরি জানতে চেয়েছেন, ইসরায়েলি সাধারণ মানুষ কি তাদের কোনো নেতার কাছ থেকে এই বিষয়ে স্পষ্ট কোনো আপডেট পাবে নাকি এখনো বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভর করতে হবে। তারা কি কিছু লিখবেন বা কোনো নতুন তথ্য প্রদান করবেন? নাকি ইসরায়েলিদের এখনো ইরানি সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের দেওয়া বিবৃতির মাধ্যমেই পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে হবে? এদিকে,ইরানের বিপক্ষে যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা আর ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা চালিয়েছে।

    মারিয়া আরো বলেছেন, রাশিয়া একেবারে শুরু থেকে, প্রথম বিবৃতিতেই বলেছিল,এ আগ্রাসন অবিলম্বে বন্ধ করা দরকার। সামরিক হস্তক্ষেপে এ পরিস্থিতির কোনো সমাধান নেই।