গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    0
    58
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় হামাসকে পুনর্গঠিত হওয়া থেকে আটকাতে ইসরায়েল প্রয়োজনীয় সবকিছু করবে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    মন্ত্রিসভার বৈঠক শুরুর সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতানিয়াহু। উল্লেখ্য গত সপ্তাহে ইসরায়েল প্রতিবেশী লেবাননের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

    এদিকে গাজার অসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, একাধিক ইসরায়েলি বিমান হামলায় ২১ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।উল্লেখ্য ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাস ও ইসরায়েল আবারও একে অপরকে অভিযুক্ত করেছে। মন্ত্রিসভার বৈঠক শুরুর সময় নেতানিয়াহু বলেছেন, তাঁরা বিভিন্ন ফ্রন্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছেন।