কমল হাসানকে নিষিদ্ধ করার দাবি

0
104
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কমল হাসানের কাছে বয়স যেন একটা সংখ্যা মাত্র। ৭০ বছর বয়সে এসেও দাপিয়ে বেড়াচ্ছেন ইণ্ডাস্ট্রি। সম্প্রতি তার আসন্ন সিনেমার অনুষ্ঠানে অংশ নিয়ে এক মন্তব্য করে বিপাকে পড়েছেন দক্ষিণি অভিনেতা।আর তাতেই চটেছেন এক দল মানুষ।

থাগ লাইফ ইন চেন্নাই ছবির অনুষ্ঠানে কন্নড় অভিনেতা শিবাজীকুমারের সঙ্গে উপস্থিত ছিলেন কমল হাসানও।এসময় কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে,এমন মন্তব্য করতেই বিপাকে পড়েছেন কমল হাসান।চেন্নাইয়ের অনুষ্ঠানে কমলের এই মন্তব্যে চটেছেন কর্নাটকের মানুষ।বর্ষীয়ান অভিনেতার কাছে আসছে একের পর এক হুমকি।এমনকি রাজ্যে তাঁকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।অনুষ্ঠানে কমল হাসান বলেন, তামিল হলো তাঁর জীবন ও তাঁর পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার হল অন্য রাজ্যে থাকা তাঁর পরিবারের আর এক অংশ। তাই তিনি এসেছেন।আর সেই জন্যই শুরুতে বলেছেন, তামিল ভাষা তাঁর পরিবার ও জীবন। আর শিবাজীকুমার তামিল থেকেই জন্ম নিয়েছে। এর পরেই কমল হাসানের দিকে ধেয়ে আসে কটাক্ষ, ইতিহাস জেনে তার পর কথা বলুন।কোনও ধর্মান্ধের থেকে ভাষাশিক্ষা নেবেন না।এমন নানা মন্তব্য ধেয়ে আসতে শুরু করেছে কমল হাসানের দিকে।এমনকি কমল হাসনের মুখে কালি পর্যন্ত মাখানো হবে বলে হুমকি এসেছে। এক কন্নড় বাসিন্দার কথায়,কন্নড় ভাষার ইতিহাস ২০০০ বছরের। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাগুলির মধ্যে এটি একটি।কন্নড় রক্ষণ বেদিকের নেতা প্রবীণ শেঠি বলেছেন,কমল হাসনকে তাঁরা সাবধান করছেন। কর্নাটকে ব্যবসা করতে চেয়ে তার পরেও কন্নড় ভাষার অপমান করছেন? কন্নড়রা কমল হাসানের মুখে কালি মাখাতে প্রস্তুত ছিলেন। কিন্তু কমল হাসন পালিয়ে গেলেন।

কন্নড় ভাষার বিরুদ্ধে কথা বললে কমল হাসনের ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এই রাজ্যে।তবে কমল এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি। এর আগে কন্নড় ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক সোনু নিগম।