গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology কোডেক্স অ্যাপে নতুন এআই সঙ্গী,পেটস

    কোডেক্স অ্যাপে নতুন এআই সঙ্গী,পেটস

    0
    34
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    কোডিংকে আরও প্রাণবন্ত ও সহজ করতে নিজেদের কোডেক্স অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইওয়ালা নতুন সুবিধা অ্যাড করেছে ওপেনএআই।নতুন সুবিধায়,পেটস নামের এসব অ্যানিমেটেড সঙ্গী ডেভেলপারদের কাজের অগ্রগতি জানানো এবং নোটিফিকেশন দেওয়ার মাধ্যমে কোডিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে।

    তবে এসব অ্যানিমেটেড সঙ্গী ঐচ্ছিক,এরা নিজেরা কোনো কোডিং করে না। তবে স্ক্রিনের ওপর ভাসমান লেয়ার হিসেবে থাকে। এরা ইউজারকে জানাতে পারে কোডেক্স বর্তমানে কী কাজ করছে,কোনো কাজ শেষ হলে তাকে নোটিফিকেশন দেবে বা কোনো ইনপুট বা তথ্যের প্রয়োজন হলে সংকেত পাঠাবে।নতুন এ ফিচারের ফলে ডেভেলপাররা তাদের বর্তমান অ্যাপ থেকে অন্য কোথাও না গিয়েই কোডেক্স ঠিক কোন ধাপে কাজ করছে তা সরাসরি দেখতে পাবেন। ইউজাররা এ সঙ্গী বা ,পেট’কে ডাকতে বা সরিয়ে দিতে কোডেক্স অ্যাপে ,পেট লিখে টাইপ করতে পারেন।

    অ্যাপটিতে আগে থেকে তৈরি করা আটটি ভিন্ন ধরনের পেট রয়েছে।তবে কেউ চাইলে হ্যাচ কমান্ড ব্যবহার করে এআইয়ের সাহায্যে নিজের পছন্দমতো পেট, যেমন কিউট গবলিন তৈরি করে নিতে পারেন।শুরুর দিকে ইউজাররা অনেকগুলো অপশন আপলোড করেছেন, সেখানে মাইক্রোসফট ক্লিপি’র কিছু ভার্সনও পাওয়া যাচ্ছে।