
বাজারে নতুন ডিভাইস এনেছে গারমিন, যা কেবল ঘুমানোর সময় পরতে হবে। ব্যান্ডের মতো এ ডিভাইসটির নাম,ইনডেক্স স্লিপ মনিটর। এটি এমন একটি ব্যান্ড যা হাতের কনুইয়ের উপরের অংশের চারপাশে পরতে হয়। ব্যান্ডটি এর ইউজার কতটা বিশ্রাম পাচ্ছেন তা ট্র্যাক করে।গারমিন বলেছে, মানুষ কতক্ষণ এবং কতটা ভালো ঘুমায় তা বোঝার জন্য এটি তৈরি করা হয়েছে।
কোম্পানিটির অনেক ডিভাইস ইতিমধ্যে তার ইউজারদের ঘুম ট্র্যাক করে। উদাহরণস্বরূপ, এর স্মার্টওয়াচ ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি কীভাবে ঘুমিয়েছেন তার বিস্তারিত বিবরণ পেতে পারেন।তবে, গারমিন বলছে নতুন এ ডিভাইসটি আরও বিস্তারিত তথ্য দেবে এবং যারা রাতে ঘুমানোর সময় ঘড়ি পরতে চান না তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা।এটি গারমিন অ্যাপ এবং এর সঙ্গে ব্যবহার করা ঘড়ির সাথে সিংক করবে, ফলে যারা স্লিপ মনিটর এবং ঘড়ি উভয়ই পরেন তাদের তথ্য দু’ ডিভাইসেই পাওয়া যাবে।যখন ইউজার ডিভাইসটি নিয়ে ঘুমাবেন,তখন তাদের মোট ঘুমের স্কোর ১০০ এর মধ্যে একটি দেখানো হবে যে তারা কতটা ভালো ঘুমিয়েছেন।
এটি ঘুমের সময়কাল, চাপ ইত্যাদির তথ্য দেখাবে। ব্যান্ডটি আরও বিস্তারিত তথ্য যেমন ইউজারের হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন, তাদের রক্তে অক্সিজেনের পরিমাণ, তারা কতবার শ্বাস নিয়েছে এবং ত্বকের তাপমাত্রা ইত্যাদি ট্র্যাক করবে।এতে একটি স্মার্ট ওয়েক অ্যালার্ম রয়েছে যা ঘুম থেকে ওঠার জন্য সবচেয়ে উপযুক্ত সময় খুঁজে বের করার চেষ্টা করবে। তারপর একটি মৃদু কম্পনের মাধ্যমে ঘুম ভাঙাবে।








