
সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার তামাক এবং তামাকজাত দ্রব্যের উপর ক্ষতিপূরণ করের উপর নতুন করে সেস আরোপ করে বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সূত্রের খবর, নতুন বিলে, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটির উপরে আরও ৭০ শতাংশ সেস বসবে। বর্তমানে তামাক, সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যগুলিতে ২৮ শতাংশ জিএসটি এবং ৫- ২৯০ শতাংশ ক্ষতিপূরণ সেস আরোপ করা হয়।
অন্যদিকে সিগারেটের ক্ষেত্রে প্রতি এক হাজার সিগারেটের উপর ২ হাজার ৭০০ টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত একটি নির্দিষ্ট সেস আরোপ করা হবে। এই সেসের পরিমাণ ধার্য হবে সিগারেটের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। ক্ষতিপূরণ সেস বাতিল হওয়ার পরে যাতে রাজস্ব ক্ষতি না হয় তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
