গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International এইচ১বি ভিসা বন্ধে নতুন বিলের প্রস্তাব 

    এইচ১বি ভিসা বন্ধে নতুন বিলের প্রস্তাব 

    0
    71
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন ভিডিও পোস্টে চিকিৎসা পেশা ব্যতীত সকল ক্ষেত্রে এইচ১বি ভিসা নিষিদ্ধ করার জন্য একটি বিল পেশ করার প্রস্তাব ঘোষণা করেছেন।

    সম্প্রতি এক্স পোস্টে তার পরিকল্পনার পুনর্ব্যক্ত করেছেন।ওয়াশিংটনের একজন শীর্ষস্থানীয় অভিবাসন বিশেষজ্ঞ সারা পিয়ার্স রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিনের এইচ১বি ভিসা বন্ধের প্রস্তাবিত বিলটিকে আমেরিকানদের ক্ষতি করার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি বলে অভিহিত করেছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমে বিদেশী কর্মী ভিসা কর্মসূচির পক্ষে সাফাই গাওয়ার পর, শীর্ষস্থানীয় রিপাবলিকান এবং রক্ষণশীল নেতারা এইচ১বি ভিসা বাতিলের দাবি জানিয়েছেন।

    এরপরই বুধবার হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়েছে যে তারা ভিসা ব্যবস্থায় অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পুরো কর্মসূচি তারা বাতিল করবে না।প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ট্রাম্প নতুন এইচ১বি ভিসা আবেদনের জন্য এক লক্ষ ডলার ফি ঘোষণা করেন