গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home East Medinipur স্যালাইন-কাণ্ড: প্রসূতির পরে এবার শিশুরও মৃত্যু

    স্যালাইন-কাণ্ড: প্রসূতির পরে এবার শিশুরও মৃত্যু

    0
    317
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মেদিনীপুর স্যালাইন-কাণ্ডে প্রসূতির পর এ বার মৃত্যু হয়েছে এক সদ্যোজাত শিশুসন্তানের। জন্মের পর থেকেই মেদিনীপুর মেডিক্যালের এসএনসিইউ ইউনিটে ভর্তি ছিল ওই সদ্যোজাত।
    হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মৃত্যু হয়েছে  রেখা সাউয়ের সদ্যোজাতর। তাঁর মা রেখা সাউ অবশ্য শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। মেদিনীপুরে বিষাক্ত স্যালাইন ব্যবহারের যে অভিযোগ উঠেছে, তাতে প্রথম অসুস্থ হয়েছিলেন এই রেখাই। আগেই স্যালাইন-কাণ্ডে মেদিনীপুর মেডিক্যালেই মৃত্যু হয়েছিল এক প্রসূতি মামনি রুইদাসের। আর এক প্রসূতি রেখা বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। সম্প্রতি সিজারের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিক্যালে। তাঁদের মধ্যে মামনির মৃত্যু হয় গত শুক্রবার। বাকিদের অবস্থারও অবনতি হয়।
    তাঁদের কয়েক জনকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রেখার চিকিৎসা অবশ্য মেদিনীপুর মেডিক্যালেই চলছিল। হাসপাতালের এইচডিইউ বিভাগে তিন দিন চিকিৎসা চলার পরে এখন অনেকটাই সুস্থ হয়ে রেখা।