গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ‘অভয়া’ তদন্তে সিবিআই-র নতুন সিট

    ‘অভয়া’ তদন্তে সিবিআই-র নতুন সিট

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আর জি কর মামলায় পরিবারের দাবিগুলো খতিয়ে দেখতে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিশপ্ত রাতে ডিনার থেকে অভয়ার শেষকৃত্য পযন্ত কী হয়েছিল তা তদন্ত করে দেখবে নতুন সিট।

    তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে ওই দল কাজ করবে। আদালত আরও জানিয়েছে সিবিআইকে পুনরায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে অপরাধের ধরণ এবং সামাজিক পরিতৃপ্তির কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ জুন বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেবে সিবিআই। আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কেস ডায়েরি, অডিও ভিডিও তথ্য, ফটোগ্রাফ সহ যাবতীয় নথি তলব করেছিল কলকাতা হাইকোর্ট।

    পাশাপাশি সেমিনার রুম সহ আর জি করের যে যে জায়গা সিল করা প্রয়োজন সে বিষয়ে দ্রুত পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছে ‘আদালত।