এসএসসি-র লিস্টে অযোগ্যরা! কোর্টে চাকরিপ্রার্থীদের একাংশ

0
146
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

স্কুল সার্ভিস কমিশন-র ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্য প্রার্থীদের। পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি।

অথচ কেউ কেউ আবার প্রাথমিক স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন! এ বার এমনই নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন শিক্ষকদের একাংশ। মামলাকারীদের দাবি, ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকায় একাধিক দাগি অযোগ্য-র নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কী ভাবে তাঁদের এই সুযোগ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাকিরা। এমনকি, অভিযোগ, প্রাইমারি স্কুলে চাকরি করেছেন এমন অনেকেই শিক্ষকতার অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন।

আগামী বুধবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। যদিও এসএসসি-র দাবি, সব কিছু নিয়ম মেনেই হয়েছে।