
মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে চীনে। এইচকেইউ৫-কোভ-টু নামের এই ভাইরাসের সঙ্গে মহামারি ভাইরাসের বেশ মিল রয়েছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে, মাত্র দু’ বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারির কবলে পড়তে পারে বিশ্ব।চীনের উহানের ইনস্টিটিউ অব ভাইরালজি নতুন স্ট্রেনটি বাঁদুরের মধ্যে পেয়েছেন।
এছাড়া এটির সঙ্গে মার্সের যোগ রয়েছে।মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস, যাতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায়।নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামকবিদ শি ঝেংলি।করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাটওমেন নামে পরিচিত। নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি।
গবেষণায় দেখা গেছে এইচকেইউ৫-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-১৯। সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন,এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
