মহাবিশ্বের রহস্যভেদে নতুন ‘ডার্ক ম্যাটার’

0
66
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মহাবিশ্বের অমীমাংসিত রহস্যের জট খুলতে ডার্ক ম্যাটারের নতুন এক মডেল প্রস্তাব করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, প্রথাগত ধারণার বাইরে গিয়ে নতুন এ ডার্ক ম্যাটারের বিভিন্ন কণা নিজেদের মধ্যে ধাক্কা লেগে যে অতি-ঘন কেন্দ্র তৈরি করে তা দিয়ে মহাকাশের অদ্ভুত সব তারাপুঞ্জের গঠন ব্যাখ্যা করা সম্ভব হতে পারে।

নতুন গবেষণায় দাবি করা হয়েছে, মহাবিশ্বের অমীমাংসিত কিছু রহস্যের জট খুলতে সেলফ-ইন্টারঅ্যাক্টিং ডার্ক ম্যাটার বা, এসআইডিএম নামের নতুন ধরনের ডার্ক ম্যাটার সাহায্য করতে পারে। গবেষণার প্রস্তাব অনুসারে, মহাবিশ্বে ,সেলফ-ইন্টারঅ্যাক্টিং ডার্ক ম্যাটার-এর বড় ও ঘন পিণ্ড রয়েছে, যার প্রতিটির ভর সূর্যের তুলনায় প্রায় দশ লাখ গুণ বড়।এমন প্রস্তাব গ্র্যাভিটেশনাল লেন্স, স্টেলার স্ট্রিম এবং স্যাটেলাইট গ্যালাক্সি নামের জ্যোতির্বিজ্ঞানীদের দীর্ঘদিনের বড় তিন সমস্যার সমাধান করতে পারে।মহাবিশ্বের মোট পদার্থের ৮৫ শতাংশই ডার্ক ম্যাটার।তবে তা সরাসরি দেখা যায় না। ফলে ডার্ক ম্যাটার জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এখনও রহস্যময়।তারা কেবল দৃশ্যমান জগতের ওপর এর প্রভাব দেখেই ডার্ক ম্যাটার বোঝার চেষ্টা করেন।পদার্থবিজ্ঞানের প্রচলিত ধারণা অনুসারে, ডার্ক ম্যাটার ঠান্ডা প্রকৃতির এবং অন্য কোনো কণার সঙ্গে কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়াই স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে। তবে মহাবিশ্বের এমন কিছু কাঠামো রয়েছে, যা এ মডেল দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।

নতুন এ গবেষণাটিতে এসআইডিএম মডেলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে ডার্ক ম্যাটার কণাগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেতে ও শক্তি বিনিময় করতে পারে।