ওলির চিন সফরে চিন্তায় নয়াদিল্লি

0
172
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশের সঙ্গে টালমাটাল সম্পর্কের মধ্যেই নয়াদিল্লির চিন্তা বাড়িয়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির চিন সফর। চারদিনের চিন সফর সেরে দেশে ফিরেছেন কে পি শর্মা ওলি।

চিন সফর থেকে ফিরে তিনি জানিয়েছেন, চিন-নেপাল সম্পর্ক আরও পোক্ত হয়েছে। চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প-সহ আরও নানা বিষয়ে দুই দেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে নয়াদিল্লির আপত্তি অগ্রাহ্য করে পোখরা বিমানবন্দরের কাজে চিনের থেকে ২০ কোটি ডলার আর্থিক সহায়তা নিয়েছিল নেপাল। গত বছর ওই বিমানবন্দর খোলা হয়েছে। এখনও লাভের মুখ দেখেনি বিমানবন্দরটি। ভারত সীমান্তের খুবই কাছে এই বিমানবন্দর।

নয়াদিল্লির আশঙ্কা, সামরিক উড়ান ঘাঁটি হিসেবে পোখরা বিমানবন্দরকে ব্যবহার করতে পারে বেজিং। ফলে জাতীয় নিরাপত্তার খাতিরে ওই এলাকা বরাবর দেশের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওলির মতে, সাক্ষরিত চুক্তিগুলো আগামী দিনে নেপালকে আর্থিক এবং সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ করবে।