
এলিয়েন নিয়ে,ই.টি,ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড- এর মত আইকনিক সিনেমা তৈরি করেছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
ফ্যানদের জন্য সুখবর, অস্কারজয়ী স্পিলবার্গ ফের এলিয়েনদের নিয়ে বানাচ্ছেন নতুন সিনেমা।স্পিলবার্গের নতুন সিনেমা ডিসক্লোজার ডে’র মূল উপজীব্য এলিয়েন। লাস ভেগাসে স্পিলবার্গের নতুন এই সিনেমার কিছু দৃশ্য দেখিয়েছে প্রযোজক সংস্থা ইউনিভার্সাল স্টুডিওস। অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে স্পিলবার্গ বলেছেন, রাতের আকাশে কী ঘটছে সেটা নিয়ে ছেলেবেলা থেকেই তাঁর কৌতুহল ছিল।ডিসক্লোজার ডে সিনেমার কেন্দ্রীয় চরিত্র ড্যানিয়েল কেলনারের ভূমিকায় অভিনয় করেছেন জশ ও’কনর। তার সঙ্গে আছেন কলিন ফার্থ, এমিলি ব্লান্ট ও কোলম্যান ডমিঙ্গো। সিনেমায় দেখা যাবে কেলনার চেষ্টা করছে পৃথিবীতে এলিয়েনদের উপস্থিতি প্রমাণ করতে।ফার্থের চরিত্র একটি সরকারি সংস্থার এজেন্টের ভূমিকায় থাকছে।যার মূল দায়িত্ব এলিয়েনদের পরিচতি প্রকাশ না করা।সিনেমার কাহিনী নিয়ে স্পিলবার্গের বলেছেন, এটি যতটা না ফিকশন তার চেয়ে অনেক বেশি সত্যের কাছাকাছি। তাঁর বিশ্বাস এই সিনেমা অনেক প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি আপনাদের মনে অনেক প্রশ্নেরও জন্ম দেবে। উল্লেখ্য গত ডিসেম্বরে,ডিসক্লোজার ডে’র ট্রেইলার প্রকাশ করা হয়।
আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর মাধ্যমে প্রায় ১০ বছর পর আবারও গ্রীষ্মে সিনেমা মুক্তি দিচ্ছেন স্পিলবার্গ। ২০১৬ সালে একই সময়ে মুক্তি পেয়েছিল ,দ্য বিএফজি। আর স্পিলবার্গ পরিচালিত শেষ সিনেমা ,দ্য ফেবলম্যানস মুক্তি পায় ২০২২ সালে।






