নয়া বিধিতে অখুশি নতুন পরীক্ষার্থীরাও 

0
164
ছবি সৌজন্যে : ফাইল
এসএসসি পরীক্ষায় যাঁরা প্রথম বসতে চলেছেন, সেই সব পরীক্ষার্থীরাও এ বার এসএসসির নতুন বিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, পরীক্ষার নতুন বিধিতে তো যোগ্য চাকরিহারাদের শুরু থেকেই পিছিয়ে রাখা হয়েছে।
২০১৬র যোগ্য চাকরিহারাদের তুলনায় অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দশাতেই অসম যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে যে বর্ধিত শূন্য পদের ভিত্তিতে পরীক্ষা’ও বিশ্বাসযোগ্য নয় নেওয়া হচ্ছে, তা-ও বলে ওই পরীক্ষার্থীদের অভিযোগ। তাঁদের বক্তব্য, ১০ বছর বাদে ফের পরীক্ষা হচ্ছে। অনেক শিক্ষক অবসর নিয়েছেন। এর থেকে আরও অনেক বেশি শূন্য পদ থাকার কথা।
নতুন পরীক্ষার্থীদের একাংশ এ-ও জানাচ্ছেন, এসএসসির বিধি পরিবর্তনের দাবিতে মামলা করার বিষয়ে তাঁরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন। ২০১৬ সালের এসএসসি প্যানেলে বেনিয়মের অভিযোগে সবার আগে সরব সে-বারের বঞ্চিত চাকরিহারারাও নতুন বিধির নানা গলদে প্রশ্ন তুলে ইতিমধ্যে মামলা করেছেন।