গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Technology ফেসবুকে প্রাইভেসি রেখেও ‘প্রাইভেট’ গ্রুপকে ‘পাবলিক’

    ফেসবুকে প্রাইভেসি রেখেও ‘প্রাইভেট’ গ্রুপকে ‘পাবলিক’

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ফেসবুক গ্রুপে বড় এক পরিবর্তন আনার ঘোষণা করেছে মেটা।এখন থেকে কোনো গ্রুপের অ্যাডমিন চাইলে তাদের প্রাইভেট গ্রুপকে পাবলিক করতে পারবেন সদস্যদের প্রাইভেসি অক্ষুণ্ন রেখেই।কোম্পানিটি বলছে, গ্রুপ পাবলিক করার পরও আগের সব কনটেন্ট যেমন পোস্ট, কমেন্ট ও রিঅ্যাকশন প্রাইভেটই থাকবে এবং সদস্য তালিকা কেবল অ্যাডমিন ও মডারেটররা দেখতে পারবেন।

    আসলে অনেকসময় ফেসবুক গ্রুপ ছোট পরিসরে শুরু হয় কিন্তু পরে অ্যাডমিনরা বুঝতে পারেন আরও বড় পরিসরে পৌঁছাতে গ্রুপটিকে পাবলিক করা দরকার। আগে এটি করতে হলে নতুন করে পাবলিক গ্রুপ খুলতে হতো কিন্তু এখন সরাসরি সেটিংস থেকে পুরনো গ্রুপকেই পাবলিক করা যাবে।মেটা বলছে, ফেসবুকের সেটিংস পেজ থেকে এই পরিবর্তন করা যাবে। কোনো অ্যাডমিন প্রাইভেট গ্রুপকে পাবলিক করার সিদ্ধান্ত নিলে অন্য সব অ্যাডমিনকে সঙ্গে সঙ্গে জানানো হবে। যদি সবাই একমত না হন তবে তিন দিনের মধ্যে চাইলে এই সিদ্ধান্ত পর্যালোচনা করে বাতিল করতে পারবেন।গ্রুপ পাবলিক করার পর আগের সব পোস্ট, কমেন্ট ও রিঅ্যাকশন কেবল গ্রুপের পুরনো সদস্য, অ্যাডমিন ও মডারেটররাই দেখতে পাবেন।নতুন কেউ যোগ দিলে তারা আগের কনটেন্ট দেখতে পারবেন না।একইভাবে সদস্য তালিকাও কেবল অ্যাডমিন ও মডারেটররা দেখতে পারবেন।গ্রুপের সদস্যদের পরিবর্তন সম্পর্কে জানানো হবে এবং পাবলিক হওয়ার পর তারা প্রথমবার কোনো পোস্ট বা কমেন্ট করলে আবারও রিমাইন্ডার পাবেন যে এখন গ্রুপটি সবার জন্য ওপেন।

    গ্রুপটি একবার পাবলিক হয়ে গেলে নতুন পোস্ট, কমেন্ট ও রিঅ্যাকশন সবাই দেখতে পারবে এমনকি যারা ফেইসবুকে লগইন করেননি তারাও।এতে ফেসবুকের কনটেন্ট গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনে সহজে পাওয়া যাবে।