গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Technology গুগল সার্চ ইঞ্জিনে নতুন ফিচার

    গুগল সার্চ ইঞ্জিনে নতুন ফিচার

    0
    135
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গুগল তাদের সার্চ ইঞ্জিনে অ্যাড করেছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে ইউজাররা এখন চাইলে সার্চ ফলাফল থেকে স্পনসর্ড বা বিজ্ঞাপনভিত্তিক ফলাফলগুলো লুকিয়ে রাখতে পারবেন। এতে সার্চ পেজ হবে আরও পরিষ্কার।

    নতুন এই পরিবর্তনের লক্ষ্য হলো ইউজারদের জন্য সার্চ অভিজ্ঞতা আরও স্বচ্ছ ও আরামদায়ক করে তোলা। গুগল জানিয়েছে, বিজ্ঞাপনগুলো আগের মতোই আকার ও বিন্যাসে প্রদর্শিত হবে, তবে এখন প্রতিটিতে থাকবে পরিষ্কারভাবে দেখা যাবে বিজ্ঞাপন লেবেল।যারা চান বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা, তাদের জন্য সার্চ ফলাফলের উপরের অংশে যুক্ত করা হয়েছে একটি আলাদা অপশন। অপশনটি সক্রিয় করলে বিজ্ঞাপনসমূহ সাময়িকভাবে লুকিয়ে রাখা যাবে।গুগলের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, এই নতুন ফিচারটি ইউজারদের সার্চ ফলাফলের উপরের অংশে নেভিগেট করা সহজ করে তুলেছে। গুগল আরও জানিয়েছে, আগের মতোই প্রতি সেকশনে সর্বোচ্চ চারটি টেক্সট বিজ্ঞাপন প্রদর্শিত হবে, যাতে বিজ্ঞাপন ও ইউজারের অভিজ্ঞতার মধ্যে ভারসাম্য বজায় থাকে।নতুন এই টগল ব্যবস্থা  ইউজারদের হাতে দিচ্ছে সার্চ পেজে প্রচারমূলক কনটেন্ট নিয়ন্ত্রণের পূর্ণ স্বাধীনতা।পাশাপাশি গুগল জানিয়েছে, নতুন এই লেবেলিং ব্যবস্থা সার্চ ফলাফলের অন্য বিজ্ঞাপন ব্লক,যেমন টেক্সট প্রোমোশন, শপিং লিঙ্ক বা অন্যান্য স্পনসর্ড কনটেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে সার্চের সব ফরম্যাটেই একই রকম স্বচ্ছতা বজায় থাকবে।

    গুগল নিশ্চিত করেছে, এই আপডেটটি বিশ্বব্যাপী চালু করা হচ্ছে, যা ডেস্কটপ ও মোবাইল উভয় ভার্শনেই পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির দাবি, এই নতুন সংযোজনের মাধ্যমে সার্চ অভিজ্ঞতা হবে আরও ব্যক্তিনির্ভর, সহজ।