গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Technology রিলস-এর জন্য ইনস্টাগ্রামে নতুন ফিচার

    রিলস-এর জন্য ইনস্টাগ্রামে নতুন ফিচার

    0
    150
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের বিভিন্ন রিলস রেকোমেন্ডেশনকে আরও প্রাণবন্ত করতে নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম।ব্লেন্ড নামের নতুন এ ফিচারটি ইউজারদের ডিএম বা ডাইরেক্ট মেসেজের মধ্যে একটি কাস্টম ফিড তৈরি করতে দেবে।এর মাধ্যমে ইউজার নিজের রেকোমেন্ডেশনকে বন্ধুর সঙ্গেও মেলাতে পারবেন।ফিচারটি অনেকের কাছেই পরিচিত মনে হতে পারে কারণ,ব্লেন্ড বেশ কিছুদিন ধরেই কাজ করছে প্লাটফর্মটিতে।

    এক বছরেরও বেশি সময় আগে অ্যাপটিতে প্রথমবারের মতো দেখা গিয়েছিল ফিচারটি। তবে ওই সময় এটি কেবল প্লাটফর্মটির ভেতরের প্রোটোটাইপেই ছিল। এখন, অবশেষে ফিচারটিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। একে আপনার ও কেবল আপনার বন্ধুদের জন্য আমন্ত্রিত রিলস ফিড হিসাবে বর্ণনা করছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

    উল্ল্খ্য,ইনস্টাগ্রামে যে কেউ ডিএম বা ডাইরেক্ট মেসেজ বা গ্রুপ চ্যাটের মধ্যে থেকে কোনও বন্ধু বা বন্ধুদের গ্রুপকে ব্লেন্ড ফিচারে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। একবার কেউ আমন্ত্রণটি গ্রহণ করলে প্রতিটি ব্যক্তির জন্য তৈরি ভিডিও রেকোমেন্ডশনের সমন্বয়ে তৈরি রিলস-এর একটি কাস্টম ফিড তৈরি করে দেবে ইনস্টাগ্রাম।