
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কালীঘাট থানায় এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে মোটর ভেহিকল আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।
বুধবার কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের যেভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে থাকতে দেখা যায় তাতে শুধু তাঁদের নিজের জীবনই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এই ধরণের যাতায়াতে বিপদ বাড়তে পারে।
অভিযোগকারীর দাবি এই ঘটনায় ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের একাধিক নিয়ম লঙ্ঘিত হয়েছে।
