
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর-এ নাম রয়েছে তৃণমূল বিধায়ক সুজয় হাজরা এবং সহযোগী আশিক গাজির।
সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সুমিত রায়ের বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়েছে। ডেবরার এক যুবকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। আগেই সুমিতের বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। গ্রেফতারি পরোয়ানার পরেই লুকআউট নোটিস জারি হয়েছে। জমি জালিয়াতি মামলায় এখনও খোঁজ নেই সুমিত রায়ের। দেশ ছেড়ে পালানো আটকাতে আগেই সিআইডি-র লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। বন্দর, এয়ারপোর্ট সব জায়গায় লুকআউট নোটিস পাঠিয়েছে সিআইডি। ১৩ জুন সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে গিয়েছিল শালবনি থানার পুলিশ।
মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ কালীঘাটের বাড়িতে তল্লাশিতে গেলেও সেখানে সুমিত রায়ের খোঁজ মেলেনি।
