গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় পৌঁছলেন সস্ত্রীক রাজ্যপাল আর এন রবি 

    কলকাতায় পৌঁছলেন সস্ত্রীক রাজ্যপাল আর এন রবি 

    0
    29
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতায় পা রেখেছেন নতুন রাজ্যপাল আর এন রবি। বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন সস্ত্রীক নতুন রাজ্যপাল আর এন রবি।
    নতুন রাজ্যপালকে কলকাতা বিমানবন্দরের স্বাগত জানাতে উপস্থিত হন রাজ্যের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী ও মন্ত্রী সুজিত বসু। এদিন দুপুরেই শহর ছাড়েন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আমলাতান্ত্রিক জীবন থেকে অবসর গ্রহণের পর আর এন রবি ২০১৯ সালের অগাস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
    তিনি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।