গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দেশে কার্যকর নয়া জিএসটি কাঠামো 

    দেশে কার্যকর নয়া জিএসটি কাঠামো 

    0
    75
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দেশের কর ব্যবস্থাকে সহজ ও আর্থিক সংশোধনের লক্ষ্যে সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে নয়া জিএসটি কাঠামো। পুরনো নীতি বদলে নয়া কর কাঠামোতে রাখা হয়েছে মাত্র দুটি স্ল্যাব ৫ শতাংশ ও ১৮ শতাংশ।

    নয়া ব্যবস্থায় আগের তুলনায় অনেক সস্তা হয়েছে দুধ, পনির, ঘি, সাবান, স্যাম্পুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। দাম কমছে এসি ও গাড়ির মতো জিনিসেও। কিছু পণ্যকে আবার জিএসটি মুক্ত করেছে সরকার। ৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, অতীতে যেখানে জিএসটি ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ ছিল সেটা কমিয়ে এখন শুধুমাত্র ৫ ও ১৮ শতাংশ করা হচ্ছে। এছাড়া, তামাকজাত পণ্য, পান মশলা, নরম পানীয়, বিলাসবহুল সামগ্রী যেমন দামি গাড়ি, ইয়ট, ব্যক্তিগত বিমানে বসছে ৪০ শতাংশ কর। বেশকিছু পণ্য যেমন টাটকা ফল, সবজি, ছানা, পনির, রুটি, পরটায় কোনও ট্যাক্স নাগবে না। করমুক্ত করা হয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধকে। আগে যেখানে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হত, এখন সেখানে কোনও জিএসটি লাগবে না। টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসি পর্যন্ত মোটরবাইক, অটো পার্টস, তিন চাকার গাড়ি কিনতে এখন ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। হোটেল বুকিং, রুপচর্চা ও স্বাস্থ্য সংক্রান্ত সামগ্রীতে জিএসটির হার আগের ১৮ শতাংশের তুলনায় কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।

    ১০০ টাকা পর্যন্ত সিনেমার টিকিটে আগের ১২ শতাংশ করের হার কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। ১০০ টাকার উপরে টিকিটের দাম হলে কর পড়বে ১৮ শতাংশ। এছাড়া আরও একটি ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটির বিশেষ স্ল্যাব রাখা হয়েছে। সরকার জানিয়েছে, সোনা, রুপো, হীরে ও দামি পাথরে ৩ শতাংশ কর দিতে হবে গ্রাহকদের।