গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নতুন জিএসটি কাঠামো অর্থনীতি চাঙ্গা করবে : অশ্বিনী 

    নতুন জিএসটি কাঠামো অর্থনীতি চাঙ্গা করবে : অশ্বিনী 

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স
    নতুন জিএসটি কাঠামো ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
    তিনি বলেছেন, ২০১৪ সালের আগে, কর ব্যবস্থা খুবই জটিল ছিল এবং পণ্যের উপর একাধিক স্তরে কর আরোপ করা হত। জিএসটি এটিকে সহজ করে তুলেছে। জিএসটি সংস্কারের এই যৌক্তিকীকরণ এবং সরলীকরণ মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে। অশ্বিনী বলেছেন, পরবর্তী প্রজন্মের সংস্কারের অধীনে সমস্ত নিত্যব্যবহার্য পণ্যের উপর জিএসটি হ্রাস করা হয়েছে। লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
    ২২ সেপ্টেম্বর, নবরাত্রির প্রথম দিন, জিএসটি হারের সমস্ত পরিবর্তন কার্যকর হবে। এই জিএসটি সংস্কার ভারতের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।