
নতুন জিএসটি কাঠামো করদাতা এবং কেন্দ্রের সরকারের মধ্যে বিশ্বাসের সেতু। গুজরাটের গান্ধীনগরের স্টার্টআপ কনক্লেভে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন, দীপাবলি এবং নবরাত্রি শীঘ্রই আসছে। সাধারণ মানুষের ব্যবহৃত প্রতিটি জিনিসের উপর এখন ২৮% এবং ১৮% এর পরিবর্তে ০% এবং ৫% জিএসটি প্রযোজ্য হবে । তিনি বলবেন আরও বেশি করে কেনাকাটা শুরু করুন।
অবাধে কেনাকাটা করুন, কিন্তু শুধুমাত্র ভারতে তৈরি জিনিস কিনুন, বাইরে নয়। ভারতের প্রতিটি নাগরিকের জন্য এখন সময় এসেছে যে তারা কেবল আমাদের দেশে তৈরি জিনিসই কিনবেন। তবেই সমৃদ্ধ ভারতের সংকল্প পূর্ণ হবে।








