ভেন্টিলেটরের স্বচ্ছ ব্যবহারে নয়া নির্দেশিকা 

0
143
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভেন্টিলেটর চালু করলেই বিলিং শুরু করে দেওয়া যাবে না — এ কথা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর নিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
তাতে বলা হয়েছে, ভেন্টিলেশনে দেওয়ার যুক্তিসঙ্গ কারণ লিখে, খরচের বহর জানিয়ে, পরিজনের সম্মতি নিয়েই শুরু করতে হবে পরিষেবা। অপ্রয়োজনীয় ভেন্টিলেশন ও অস্বচ্ছ বিলিং কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। কেন্দ্রের বার্তা — রোগীর জীবনরক্ষা করাই লক্ষ্য, ভেন্টিলেটর যেন ব্যবসার হাতিয়ার না হয়।
সেই উদ্দেশ্যেই বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর ব্যবহারে স্বচ্ছতা, নৈতিকতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস। লোকসভায় বিধি ৩৭৭-এর আওতায় উত্থাপিত এক প্রশ্নের প্রেক্ষিতে এই নির্দেশিকা চূড়ান্ত করা হয়েছে।