গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National নতুন আয়কর আইন, জরিমানা দিলে কমবে শাস্তি

    নতুন আয়কর আইন, জরিমানা দিলে কমবে শাস্তি

    0
    57
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর করা হবে। সংসদে বাজেট ভাষণে এ কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

    নতুন নিয়মে সামান্য টাকা জমা দিয়ে আয়কর রিটার্ন সংশোধনের সুযোগ থাকছে। এ ছাড়া রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। আয়করে ছোটখাটো ফাঁকিতে জেল নয়, অতিরিক্ত ১০ শতাংশ জরিমানার প্রস্তাব।বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, যাঁরা এক ও দু’নম্বর ফর্মে আয়কর রিটার্ন জমা করেন, নতুন নিয়মে তাঁরা ৩১ জুলাই পর্যন্ত সেটা ফাইল করতে পারবেন। নন-অডিট ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ট্রাস্টগুলির ক্ষেত্রে রিটার্ন জমা করার শেষ তারিখ হল ৩১ অগস্ট। এ ছাড়া অনাবাসী ভারতীয়র থেকে কোনও স্থাবর সম্পত্তি কিনলে ক্রেতাকে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স,টিডিএস দিতে হবে।

    আগে যা বিক্রেতাদের থেকে আদায় করা হত। একইসঙ্গে,এ বারের বাজেটে মোট কর রাজস্ব ২৮.৭ লক্ষ কোটি টাকা এবং বাজেটের আকার ৫৩.৫ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্যদিকে কোনও বিদেশি সংস্থা ভারতে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত তাদের কোনও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।