পৃথিবীর ম্যান্টল সম্পর্কে নতুন তথ্য

0
151

অনেক বছর ধরেই বিজ্ঞানীদের প্রচলিত ধারণা ছিল, ভূপৃষ্ঠের নীচের স্তর অর্থাৎ ম্যান্টল বিশাল এক পরিবাহক বেল্টের মতো চলাফেরা করে, যেখানে এটি এমন উত্তপ্ত উপাদান বহন করে, যা তৈরি করে আগ্নেয়গিরি।

তবে,চিলি’র ইস্টার দ্বীপ নিয়ে পরিচালিত নতুন এক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করে ইঙ্গিত দিয়েছে,পৃথিবীর ম্যান্টলের আচরণ হয়ত একেবারেই ভিন্ন।ইস্টার দ্বীপ, যা নিজের বিশাল সব পাথরের ভাস্কর্যের জন্য সুপরিচিত, তা তৈরি হয়েছে বেশ কিছু বিলুপ্ত আগ্নেয়গিরি থেকে।ভূতাত্ত্বিকদের মতে,এ দ্বীপে লাভা জমা হওয়ার সবচেয়ে পুরোনো ঘটনাটি প্রায় ২৫ লাখ বছর আগে ঘটেছিল।তবে সাম্প্রতিক এই গবেষণার ফলাফলে যা উঠে এসেছে, তা কিছুটা রোমাঞ্চকর।কিউবান ও কলম্বিয়ান ভূতাত্ত্বিকদের নিয়ে গঠিত এই গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ড. রোহাস-আগ্রামন্টে, যিনি ২০১৯ সালে ইস্টার দ্বীপের অগ্ন্যুৎপাতের ইতিহাস নিয়ে গবেষণা করতে সেখানে পাড়ি জমিয়েছিলেন।তারা এতে এমন এক পদ্ধতি ব্যবহার করেছেন, যেখানে লাভায় পাওয়া জিরকন খনিজ থেকে জানা সম্ভব হয়েছে, ওই দ্বীপে অগ্ন্যুৎপাত কখন ঘটেছিল।জিরকন খনিজ খুবই বিশেষ ধরনের উপাদান কারণ এতে ইউরেনিয়াম থাকে, যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সীসায় রূপান্তরিত হয়। ওই খনিজের মধ্যে থাকা ইউরেনিয়াম ও সীসার অনুপাত পরিমাপ করে বিজ্ঞানীরা এদের সম্ভাব্য বয়স নির্ধারণ করেছেন।এতে গবেষণা দলটি এমন জিরকন খুঁজে পেতে চেয়েছে, যেগুলো প্রায় ২৫ লাখ বছর পুরোনো।

তবে, এর বদলে তারা কয়েকটি এমন জিরকন খুঁজে পেয়েছেন, যেগুলো সাড়ে ১৬ কোটি বছর পর্যন্ত পুরোনো।

ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল