সাগরে আবার নিম্নচাপ অঞ্চল, দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা

0
116
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে ঘনীভূত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাছাড়া, বাকি সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। সোমবার উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া বুধবার জলপাইগুড়িতে, বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।