গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন মোড

    গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন মোড

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের প্রাইভেসি রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। কোম্পানিটির এআই চ্যাটবটের সঙ্গে ইউজারদের আলাপ সুরক্ষিত রাখতে প্লাটফর্মটিতে নতুন মোড অ্যাড করেছে মেটা।

    নতুন ফিচারের বিশেষত্ব হচ্ছে, ইউজার ও এআইয়ের মধ্যকার বিভিন্ন চ্যাটিং খোদ মেটা কর্তৃপক্ষও পড়তে পারবে না। ফিচারটি নতুন ইনকগনিটো মোডের মাধ্যমে কাজ করবে। যার মানে, ফিচারটি চালু থাকলে ইউজার ও এআইয়ের আলাপ মনিটর করা হবে না এবং চ্যাটিং শেষ হওয়ার পর আগের সব কথা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছেন,মানুষ স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অর্থব্যবস্থার মতো সংবেদনশীল বিষয়ে এআইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান এবং তারা চান না,এসব তথ্য অন্য কেউ দেখুক। তবে একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, চ্যাটিং হিস্ট্রি দেখার সুযোগ না থাকায় ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে হোয়াটসঅ্যাপের দায়বদ্ধতা বা জবাবদিহিতার জায়গাটি দুর্বল হয়ে পড়তে পারে।ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা গত বছর হোয়াটসঅ্যাপে মেটা এআই অ্যাড করার পর অনেক ইউজার ক্ষোভ প্রকাশ করেছিলেন। কারণ তা বন্ধ করার কোনো উপায় ছিল না। তবে ২০২৫ সালের মে মাসে মার্ক জুকেরবার্গ বলেছিলেন, মেটার সব অ্যাপ মিলিয়ে তাদের এআই ইউজারের সংখ্যা এরইমধ্যে ১০০ কোটি ছাড়িয়েছে। ক্যাথকার্ট তার সাম্প্রতিক ঘোষণায় বলেছেন, আমরা অনেকের কাছ থেকেই শুনেছি, তারা কোম্পানির সঙ্গে নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ব্যাপারে অস্বস্তি বোধ করেন। আবার একইসঙ্গে তারা এআই থেকে উত্তরও পেতে চান।বর্তমানে অধিকাংশ এআই কোম্পানিই চ্যাটবট ব্যবহারের তথ্য জমা রাখে।

    আর যারা প্রিমিয়াম এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট ব্যবহার করেন না তাদের এসব তথ্য সাধারণত এআইয়ের ভবিষ্যৎ মডেল তৈরির প্রশিক্ষণে ব্যবহৃত হয়।এ নতুন ফিচারটিকে জুকেরবার্গ এমন প্রথম বড় কোনো এআই পণ্য হিসেবে বর্ণনা করেছেন, যেখানে সার্ভারে আলাপের কোনো রেকর্ড বা লগ জমা রাখা হয় না।