মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র নতুন প্রধান

0
111
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা অবশেষে নতুন প্রধান খুঁজে পেয়েছে। সংস্থাটির নতুন প্রধান হলেন বিলিয়নেয়ার উদ্যোক্তা জ্যারেড আইজ্যাকম্যান।

৬৭-৩০ ভোটে জ্যারেড আইজ্যাকম্যানকে সংস্থাটির প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে আমেরিকার সেনেট। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ঘনিষ্ঠ এই সহযোগী এমন সময়ে নাসার দায়িত্ব নিচ্ছেন যখন একদিকে তাকে জটিল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ও অন্যদিকে লোকবল কমে যাওয়া সংকুচিত এক সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।তবে আইজ্যাকম্যানের জন্য এটিই প্রথম সুযোগ নয়। এ বছরের শুরুতে এই পদের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।বিস্ময়কর বিষয় হল, ওই সময় আইজ্যাকম্যানের নিয়োগ চূড়ান্ত হওয়ার ঠিক কয়েক দিন আগে তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যদিকে অতীতে প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের অর্থ অনুদান দিয়েছিলেন আইজ্যাকম্যান, এমন খবর প্রেসিডেন্টের কানে পৌঁছানোর পরই তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। তবে পরে নিজের এই সিদ্ধান্তকে অতীত সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত পর্যালোচনার ফল বলেও বর্ণনা করেছেন ট্রাম্প।

ওদিকে,ব্যক্তিগত অভিযানে এরইমধ্যে দুইবার মহাকাশ ভ্রমণ করেছেন নাসার এই নতুন প্রশাসক। এ বছরের মে মাসে প্রকাশিত এক নথিতে নাসার জন্য নিজের তিনটি প্রধান লক্ষ্যের কথা তুলে ধরেছিলেন আইজ্যাকম্যান।