গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology ছায়াপথের নতুন ছবি

    ছায়াপথের নতুন ছবি

    0
    236
    ছবি সৌজন্যে : এক্স

    কোনো ছায়াপথের সবচেয়ে বিস্তারিত একটি ছবি তৈরি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমন ছবি আগে কখনও দেখা যায়নি বলে দাবি তাদের।জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, বিস্ময়করভাবে বিস্তারিত, এ ছবিতে স্কাল্পচার নামের ছায়াপথের এমন কিছু অংশ দেখা যাচ্ছে, যা আগে কখনও দেখা যায়নি।ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি’র ,ভেরি লার্জ টেলিস্কোপ ব্যবহার করে এখন পর্যন্ত ছায়াপথের সবচেয়ে বিস্তারিত ছবিটি তৈরি করেছেন বিজ্ঞানীরা, যেখানে হাজার হাজার রং একসঙ্গে দেখা যাচ্ছে।

    ছবিটি তৈরিতে ছায়াপথটিকে ৫০ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা এবং একশটি আলাদা ছবি একসঙ্গে জোড়া দিয়ে এটি তৈরি করেছেন তারা। ছবির প্রস্থে ৬৫ হাজার আলোকবর্ষ জুড়ে মহাকাশ দেখা যাচ্ছে, যা প্রায় পুরো ছায়াপথটির ছবিই  শুট বা গ্রাব করেছে।স্কাল্পচার ছায়াপথটির আনুষ্ঠানিক নাম হচ্ছে ,এনজিসি ২৫৪। এটি স্টারবার্স্ট প্রকৃতির ছায়াপথ। এ ধরনের ছায়াপথে মূলত ক্রমাগতভাবে নতুন নতুন তারা তৈরি হয়।

    নতুন ছবিটির বিস্তারিত বিবরণ ছায়াপথের তারা, গ্যাস ও ধুলিকণার মতো মূল বিভিন্ন উপাদানের গঠন খুব স্পষ্টভাবে দেখার সুযোগ করে দিয়েছে বিজ্ঞানীদের, যাদের প্রত্যেকটি নিজস্ব আলোর রং তৈরি করে। তাই ছবিতে এত সূক্ষ্ম রং ও বিশদভাবে এগুলো দেখতে পাওয়ার কারণে বিজ্ঞানীরা ছায়াপথের ভেতরে ছোট ছোট বিভিন্ন ঘটনা আরও গভীরভাবে বুঝতে পারবেন বলে দাবি তাদের।