গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology বুধের নতুন ছবি 

    বুধের নতুন ছবি 

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৬ সালে বুধের কক্ষপথে প্রবেশের আগে ষষ্ঠ ও শেষবারের মতো এর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় গ্রহটির একটি নতুন ছবি তুলেছে ব্রিটেনের পাঠানো এক মহাকাশযান। বুধের তোলা তিনটি ছবি প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ-এর ,বেপিকলম্বো মহাকাশযান।

    এটি তৈরি করেছে স্টিভেনজভিত্তিক কোম্পানি ,অ্যাস্ট্রিয়াম,যার মূল কোম্পানি এয়ারবাস।২০১৮ সালে উৎক্ষেপিত এ মহাকাশযানটিতে রয়েছে দুটো স্যাটেলাইট, যা এক বছরের জন্য বুধের তথ্য সংগ্রহ করবে। সূর্যের তাপ সহ্য করার জন্য এর বিশেষ ঢালের প্রয়োজন।বুধের পৃষ্ঠ থেকে ২৯৫ কিলোমিটার দূরত্বে উড়ে যাওয়ার সময় গ্রহটির ছবি তোলে মহাকাশযানটির পর্যবেক্ষণ ক্যামেরা। এ ছবির মধ্যে রয়েছে সূর্যের আলোয় আলোকিত বুধের উত্তর মেরুর এক অপূর্ব দৃশ্যও।

    বুধ আসলে কী দিয়ে তৈরি ও এর গভীর বিভিন্ন গর্তে জলের অস্তিত্ব থাকতে পারে কি না তা খোঁজার চেষ্টা করবে মহাকাশযানটি। এদিকে এখন থেকে দু বছর পরে শুরু হতে পারে বেপিকলম্বোর মূল মিশন পর্ব। তবে বুধের এই নতুন ছবি অল্প জানা গ্রহটি সম্পর্কে অমূল্য নতুন তথ্য দিয়েছে।