নির্বাচন কমিশনার ঠিক করতে বৈঠকে মোদী -রাহুল

0
268
ছবি সৌজন্যে : সংগৃহীত

দেশের পরবর্তী নির্বাচন কমিশনার কে হবেন তা ঠিক করতে সোমবার বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

বৈঠকে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। উল্লেখ্য বর্তমান নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর নেবেন মঙ্গলবার ,১৮ ফেব্রুয়ারি।

তার আগেই দেশের  পরবর্তী নির্বাচন কমিশনার কে হবেন তা ঠিক করে ফেলা হবে। দেশের নিয়ম অনুযায়ী , নির্বাচন কমিশনার নিয়োগে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা আলোচনার মাধ্যমে ঠিক করেন।