পুরী মন্দিরে পুণ্যার্থীদের সুবিদার্থে বিশেষ ব্যবস্থা

0
133
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নয়, পুরী মন্দিরে বিগ্রহ দর্শণে পুণ্যার্থীদের সুবিদার্থে নতুন বছর থেকেই নাটমণ্ডপে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী জানিয়েছেন, নাটমণ্ডপে পুণ্যার্থীদের যাত্রা মসৃণ করতে ব্যারিকেড করে ছ’টি লাইন তৈরি করা হবে। তাতে মহিলা, পুরুষ, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা থাকবে। সূত্রের খবর, নাটমণ্ডপে এসিরও ব্যবস্থা করা হবে। রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন সম্প্রতি নতুন ব্যবস্থা চালু করা নিয়ে একটি বৈঠক করেন। মন্দিরে পুণ্যার্থীরা যাতে সহজেই বিগ্রহ দর্শন করতে পারেন, সেই দর্শন যাতে মসৃণ ভাবে হয়, তা নিয়ে আলোচনাও হয় বলে সূত্রের খবর।
মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই নতুন বছর থেকে পুণ্যার্থীদের জন্য মন্দির দর্শনের নয়া ব্যবস্থা চালু হচ্ছে বলে সূত্রের খবর।