
বিধানসভার আগামী অধিবেশনে নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনা হবে। রোজগার মেলায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেছেন রাজ্য সরকারের পরীক্ষায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর নিয়োগ হবে না। স্বচ্ছতা আনতে ওএমআর-র কার্বন কপি পরীক্ষাদের দিয়ে দেওয়া হবে। কমবে মৌখিক পরীক্ষার নম্বর। লিখিত পরীক্ষার নম্বরের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন হবে। বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন ওএমআর ভিত্তিতে যে পরীক্ষা হয়, তার কার্বন কপি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে। আগে এরাজ্যে ওএমআর উত্তরপত্রের মধ্যেই থেকে যায়। বিধানসভার পরবর্তী অধিবেশনে নতুন আইন আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ১০ লাখ চাকরি প্রদানের অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে।
দেশের ৪৭টি স্থানে এই মেলার আয়োজন করা হয়েচে। এই মেলা থেকেই ৫১ হাজার জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে শনিবার।






