গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপে টাকার বিনিময়ে নতুন সার্ভিস 

    হোয়াটসঅ্যাপে টাকার বিনিময়ে নতুন সার্ভিস 

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের জন্য নতুন সাবস্ক্রিপশন–সার্ভিস চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।হোয়াটসঅ্যাপ প্লাস নামের এই সার্ভিসে অর্থের বিনিময়ে বাড়তি কিছু সুবিধা ব্যবহার করা যাবে।

    তবে সাধারণ ইউজাররা আগের মতোই বিনা মূল্যে মেসেজ আদান-প্রদান ও ফোনকল করতে পারবেন।হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে তথ্য প্রকাশ করা প্রতিষ্ঠান ডব্লিউএ বেটা ইনফো জানিয়েছে,শুরুতে সীমিতসংখ্যক আইফোন ইউজার এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।হোয়াটসঅ্যাপ প্লাস মূলত অ্যাপটির নতুন প্রিমিয়াম সার্ভিস। এতে সাধারণ সুবিধার বাইরে আরও কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।নতুন কোনো সুবিধা যুক্ত হলে সেটিও সবার আগে ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ প্লাস গ্রাহকেরা। তথ্যমতে,এই সার্ভিসের মাধ্যমে বিশেষ স্টিকার, রিংটোন, থিম, ওয়ালপেপার ও অ্যাপের আইকন নিজের পছন্দমতো সাজানো যাবে। অর্থাৎ ইউজাররা নিজেদের মতো করে হোয়াটসঅ্যাপের স্ক্রিন পরিবর্তন করতে পারবেন।

    প্রথমে আমেরিকার পরিবর্তে ইউরোপে এই সার্ভিস চালু করা হবে। এটি ব্যবহার করতে প্রতি মাসে খরচ হবে আড়াই পাউন্ড।