
জাপানে হওয়া বিশ্ব অ্যাথলেটিকসে আলোড়ন তুলে দ্রুততম মানুষের খেতাব জেতেন জ্যামাইকার অবলিক সেভিল।১০০ মিটারে ৯.৭৭ সেকেন্ডে সোনা জেতেন ২৪ বছরের এই তরুণ।
২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জয়ের পর বিশ্ব মঞ্চে সেভিলের হাত ধরে অপেক্ষা ফুরায় জ্যামাইকানদের।সেভিলের এই উত্থান গ্যালারিতে বসে উপভোগ করেন বোল্ট। দ্রুততম মানবীর খেতাব জিতেছেন আমেরিকার মেলিসা জেফারসন-উডেন। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েন ২৪ বছর বয়সী এই স্প্রিন্টার। এত কম সময় নিয়ে এর আগে কেউ বিশ্বচ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার চ্যাম্পিয়ন হতে পারেনি।পোল ভোল্টে আরমান্দ ডুপ্লান্টিস আবারও আধিপত্য দেখিয়েছেন। এ বছর নিজের গড়া চারটি বিশ্বরেকর্ড ভেঙেছেন তিনি। ফর্মুলা ওয়ানে ম্যাক্স ভেরস্টাপেনের টানা চার বছরের আধিপত্য ভেঙে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন লান্ডো নরিস। আবুধাবি গ্রাঁ প্রি জিতে তিনি ম্যাকলারেনকে ২০০৮ সালের পর প্রথম ট্রফি এনে দেন। ২০২০ সালে লুইস হ্যামিল্টনের পর ব্রিটেনও পেয়েছে প্রথম চ্যাম্পিয়ন।বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে দাপট ছিল আমেরিকার। ৯টি সোনাসহ ২৯টি পদক জিতে পদক তালিকার সবার ওপরে ছিল দেশটি। ৮টি সোনাসহ ২০টি পদক নিয়ে দ্বিতীয় হয় অস্ট্রেলিয়া।
এই আসরে মাত্র তিনটি বিশ্বরেকর্ড হয়েছে, যার দুটি করেছে আমেরিকা। অন্যটি করেছেন ফ্রান্সের লিও মারশাঁ, ২০০ মিটারে।
