বাংলাদেশে নতুন ছাত্র সংগঠন বৈপ্লবী ছাত্রশক্তি

0
195
ছবি সৌজন্যে : সংগৃহীত
বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের নাম হতে পারে বৈপ্লবী ছাত্রশক্তি। ২০২৩ সালের অক্টোবরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের এক ছাত্র সংগঠন তৈরি করা হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনে তারা বড় ভূমিকা নেয়। পরে ওই সংগঠন বিলুপ্ত হয়ে যায়। বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের অধিকাংশ উদ্যোক্তাই ওই বিলুপ্ত সংগঠনের সদস্য ছিলেন।
সংগঠনের নেতৃত্বেও থাকবেন তাঁরা। এ ছাড়া, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত কেউ কেউ নতুন সংগঠনে যোগ দিতে পারেন। যদিও ইসলামী ছাত্রশিবিরের পদাধিকারী কেউ এই সংগঠনে থাকবেন না বলে জানিয়েছেন।নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের সংগঠনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির কোনও সম্পর্ক থাকবে না।
সম্পূর্ণ নতুন সাংগঠনিক কাঠামোয় গড়ে উঠবে তাঁদের সংগঠন। আবার, বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে, তার সঙ্গেও সরাসরি কোনও যোগ থাকবে না এই ছাত্র সংগঠনের। ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন রাজনৈতিক দলটির নাম ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই নতুন দল তৈরি হচ্ছে।