গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ২১ তারিখ নতুন চমক, ইঙ্গিতপূর্ণ দিলীপ

    ২১ তারিখ নতুন চমক, ইঙ্গিতপূর্ণ দিলীপ

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২১ তারিখ নতুন চমক আসবে, সারা পশ্চিমবঙ্গ দেখবে। রবিবার কার্যত বোমা ফাটিয়েছেন দিলীপ ঘোষ। দিঘায় জগন্নাথ মন্দির দর্শন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর কার্যত রাজ্য বিজেপিতে কোণঠাসা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

    সেই দিলীপ ঘোষ খড়গপুরে নিজের বাংলোয় ফলানো ড্রাগন ফল হাতে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে তাঁকে দেখা যাবে কি, সেই প্রশ্নে দিলীপ ঘোষের কভার ড্রাইভ, দাবি করতে অসুবিধে কোথায়। স্বপ্ন সবাই দেখতেই পারে।

    তিনি আরও বলেছেন দিলীপ ঘোষ ফুল বদলায় না ফুল ফোটায়। যদিও রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন, দল জানে তাঁকে কোথায় কোন কাজে লাগানো হবে।