নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত! ব্যতিক্রম চিন

0
279
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আমেরিকার নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। অন্য দেশগুলিকে শুল্কে আপাতত স্বস্তি দিলেও চিনের উপর শুল্ক আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুসারে, চিনা পণ্যের উপর এ বার ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য্য হবে।
আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর সম্প্রতি পারস্পরিক শুল্কে’র কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তালিকায় চিন, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত বা ইজরায়েলের মতো আমেরিকার বন্ধু রাষ্ট্র’ও ছিল। হোয়াইট হাউস থেকে গত সপ্তাহেই জানানো হয়, এই শুল্কনীতির বিষয়ে অনেক দেশ ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চাইছে।
মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক শুল্কনীতিতে অন্য দেশগুলি যেমন প্রভাবিত হয়েছে, তেমন প্রভাব পড়েছে মার্কিন মুলুকেও। এই পরিস্থিতিতে চিন ছাড়া বাকি সব দেশের উপর নয়া শুল্কনীতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।