গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk প্রকাশ্যে মরালি-র প্রথম ঝলক 

    প্রকাশ্যে মরালি-র প্রথম ঝলক 

    0
    508
    First glimpse of Murali in public
    First glimpse of Murali in public

    আসতে চলেছে রহস্যে মোড়া নতুন সিরিজ মরালি। পরিচালনায় সৌভিক মন্ডল। অভিনয়ে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী,  সপ্তর্ষি মৌলিক, শঙ্কর দেবনাথ সহ আরও অনেককে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং।

    এবার সামনে এল প্রথম ঝলক। গল্পের শুরু মা মরা মেয়ে ছোট্ট মরালিকে নিয়ে। হঠাৎই একদিন মরালিকে খুঁজে পাওয়া যায় না। রাতে বাড়ি ফিরে বাবা তাপস শুধু তার রক্তমাখা জামা খুঁজে পায়। গল্পের সুত্রপাত এখান থেকেই। এদিকে পরমা মিত্র কলকাতা পুলিশের সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলে কর্মরত, মেয়েকে নিয়েই তার জীবন কাটে। গল্পের অন্য প্রান্তে রয়েছে অর্ণব রায়চৌধুরী। পরমার মেয়ে, অর্ণবের ছাত্রী। গল্পের অগ্রগতির সাথে সাথে পরমা এবং অর্ণব ভাল বন্ধু হয়ে ওঠে। হারিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা কি কাহিনীটিকে একটি বৃহত্তর অন্ধকার রহস্যের দিকে নিয়ে যাবে? পরমার চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী। বৃহন্নলা চরিত্রে সপ্তর্ষি মৌলিক। তবে কবে এই থ্রিলার ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হবে তা জানা যায়নি।